মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম নিখুঁত এবং নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল বুধবার এক মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ করার কাজে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।