মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসনের জন্য কার্যকর অংশগ্রহণ’ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে গতকাল বুধবার মতবিনিময় সভা হয়েছে। এতে উপজেলায় কর্মরত ১৬ সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য মিলে ৩০ জন অংশ নেন। ইউরোপীয় ইউনিয়ন, সিডা ও ডিয়াকোনিয়ার সহায়তায় এমকেপি নামক বেসরকারি সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হিটলার হক।