মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের দরিদ্রতা উত্তরণের উপায় নিয়ে এক মতবিনিময় সভা গতকাল শনিবার কুড়িগ্রাম প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক আসাদুজ্জামান। বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস, আইনজীবী বজলুর রশীদ ও আহসান হাবীব, সামিউল হক, সুনীল চন্দ্র বর্মণ, হুমায়ূন কবির, রেজাউল করিম, চিকিৎসক আহসান হাবিব প্রমুখ।