মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা শোভাযাত্রা ও মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লা, সাবেক সভাপতি হযরত আলী মাস্টার, ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক গাজী ইউসুফ আলী, যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা আক্তার প্রমুখ।