মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনিযুক্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সঙ্গে ময়মনসিংহ জেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব সমিতির (বাপসা) মতবিনিময় সভা গতকাল জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জাব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের ১৪৬ ইউনিয়ন পরিষদের সচিবেরা ছাড়াও এলজিএসপি-২-এর জেলা ফেসিলেটর মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ জেলার উপপরিচালক মো. নুরুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা বাপসার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক কবীর উদ্দিন বক্তব্য দেন।