মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের উদ্যোগে পঞ্চম জীবনানন্দ কবিতা মেলা আয়োজন উপলক্ষে সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী শহরের শাহ মখদুম কলেজে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিনব্যাপী এখানে কবিতা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দেশি-বিদেশি কবিদের উপস্থিতিতে গুণীজন সম্মাননা, কবিকণ্ঠে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মতবিনিময় সভায় কবিকুঞ্জের সভাপতি আরিফুল হক কুমার, কবি আলমগীর মালেক, কবি কামরুল বাহার আরিফ, সিরাজউদদৌলা বাহার, কবি শামীম হোসেন প্রমুখ বক্তব্য দেন।