মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে গতকাল সিলেটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর বিষয় ছিল ‘মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মর্যাদায় গড়ি সমতা’। শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের প্রান্তিকতা হ্রাস ও সমাজের মূল স্রোতোধারায় একীভূতকরণ প্রকল্পের আওতায় ‘সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি’র (সিএসআইডি) উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। নগরের শাহজালাল উপশহর এলাকায় সিএসআইডি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক খ ম আবেদ উল্লাহ।