মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল সোমবার বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন সভাকক্ষে দিনব্যাপী লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন, পরিবেশ ও বন্য প্রাণীর ভবিষ্যৎ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য রফিকুর রহমান। সভায় বক্তৃতা করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য মো. নুরুল ইসলাম প্রমুখ।