মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও ব্রিটিশ পরিসংখ্যান সোসাইটির আজীবন সদস্য অধ্যাপক আনোয়ারুল হক জোয়ারদারের সঙ্গে খুলনা বিএল কলেজের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইসলামিক স্টাডিজ ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওই কলেজের গণিত, পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আনোয়ারুল হক। অনুষ্ঠানে তিনি বিভিন্ন দেশে তাঁর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক গুলশান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক শিকদার মনিরুজ্জামান প্রমুখ।