প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে ‘যৌনকর্মীদের মানবাধিকার উন্নয়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল শহরের এসডিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন, হাসাব ও পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ এই মতবিনিময় সভার আয়োজন করে। সামাজিকভাবে নিগৃহীত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির উন্নতকরণ প্রকল্পের (প্রিসেপ) আওতায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন। সভায় যৌনকর্মীদের মানবাধিকার ও নির্যাতনের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাগত বক্তব্য দেন হাসাবের টিম লিডার এনামুল হক।