মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতের ধান চাষাবাদে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে গতকাল শুক্রবার কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের উত্তর কালুয়া গ্রামে মতবিনিময় সভা হয়েছে। কেয়ার পাথওয়েজ প্রকল্পের কিষানি দলের আয়োজনে ওই সভায় বক্তব্য দেন ছিনাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. নুরুজ্জামান হক, ইউপি সদস্য খালিদ হাসান, স্থানীয় বাসিন্দা দানেশ মাস্টার, কেয়ার পাথওয়েজ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. নুরে আলম সিদ্দিকী, কিষানি দলের মালা বেগম, নাজমা বেগম প্রমুখ।