মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার বিকেল চারটায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয় পরিদর্শক মো. আলতাফ হোসাইন।