মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন-বিষয়ক মতবিনিময় সভা গতকাল বুধবার বেলা তিনটায় অনুষ্ঠিত হয়েছে। কালুখালী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) জিনাত আরা, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। কালুখালীর সাতটি ইউপিতে ২৮ মে ভোট অনুষ্ঠিত হবে।