মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যক্ষ্মায় আক্রান্ত হয়ে প্রতিবছর ৪৫ জনের মৃত্যু হয় ও নতুনভাবে ২২৫ জন আক্রান্ত হয়। পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘যক্ষ্মা প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) পঞ্চগড় জেলা শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অব.) বাহারাম আলী, নাটাব রংপুর বিভাগীয় সংগঠক কায়ছারউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংবাদিক সাবিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সামসউদ্দিন চৌধুরী কালাম ।