মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রান্তকথা নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় রংগন সভাকক্ষে গতকাল রোববার বেলা আড়াইটায় ওই সভা হয়। এতে সভাপতি ছিলেন প্রান্তকথার সম্পাদক রেজওয়ানুল হক। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। প্রান্তকথার বার্তা সম্পাদক জয়নাল আবেদীন বলেন, পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার মধ্যে পীরগঞ্জ থেকে এই প্রথম কোনো পত্রিকা প্রকাশিত হলো। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, পত্রিকার পরিচালনা পরিষদের সদস্য মফিজুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক মেহের এলাহী প্রমুখ।