মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ব্র্যান্ডিং-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। অন্যদের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক, সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার হারুন আল রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।