মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফরমালিন ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় ফরমালিনের ক্ষতিকর বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী। সভায় মাছে ফরমালিন ব্যবহার না করতে মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানানো হয়।