মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। ঢাকা মহানগর ও ঢাকা রেঞ্জ পুলিশের ১৮০ নারী সদস্য এতে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় লৈঙ্গিক সচেতনতা বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার। তিনি নারীদের পারিবারিক এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে ৮৭ ভাগ নারী বিবাহিত জীবনে নির্যাতনের শিকার।