মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের করণীয়’ বিষয় নিয়ে নেত্রকোনায় মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা শাখা এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। সংগঠনের জেলা শাখার ব্যবস্থাপক আলী আমজাদ খানের সভাপতিত্বে ও জাহানারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মারুফা বেগমের পরিচালনায় বক্তব্য দেন নারী প্রগতির কেন্দ্রীয় শাখার সমন্বয়ক কাজী রবিউল আলম, আইনজীবী পূরবী কুণ্ডু প্রমুখ।