মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণে গত রোববার সন্ধ্যায় নাটোরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খলিলুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এনামুল হক।