মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার কলাদী সড়ক প্রশস্তকরণ ও সড়কের পাশে নালা নির্মাণের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ।