মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল জেলা পুলিশের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিউনিটি মিলনায়তনে এ সভায় বিভিন্ন মসজিদের পাঁচ শতাধিক ইমাম ও আলেম-ওলামা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক। পুলিশ সুপার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কালাম, কেরামতিয়া মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন প্রমুখ।