মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে জঙ্গিবিরোধী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাটগ্রাম থানা চত্বরে এ অনুষ্ঠান হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর। অনুষ্ঠানে বক্তব্য দেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, সহকারী পুলিশ সুপার সোহরাওয়ার্দী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম প্রমুখ।