মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের কর্মীদের সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম চাইলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পালন করা সম্ভব। এ জন্য গণমাধ্যম ও সংবাদকর্মীদের এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেলা ১১টায় নগরের ডেলনি সড়কের প্রত্যয় উন্নয়ন সংস্থার সম্মেলনকক্ষে দুপ্রকের সহসভাপতি শান্তিরঞ্জন ভৌমিকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দুপ্রকের সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, সদস্য দিলনাশি মোহসেন প্রমুখ।