মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ফরমালিন ব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সঙ্গে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল সকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবীরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা লুৎফর রহমান। গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন রফিক বিশ্বাস, অমল মুখার্জি প্রমুখ। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক অনুষ্ঠান সঞ্চালন করেন।