মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জন মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন। এতে শিশুদের ভিটামিন এ খাওয়ানোর প্রয়োজনীয়তা ও ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (এমও) নিলাদ্রী হোড়। নিলাদ্রী হোড় বলেন, ভিটামিন এ শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। ১৬ জুলাই শনিবার সারা দেশে একযোগে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।