প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সভাকক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মো. সাবের হোসেন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জের ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী প্রমুখ।