মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিভারাইন পিপল ও ওয়াটার কিপার অ্যালায়েন্সের উদ্যোগে রংপুরে গতকাল শনিবার ‘তিস্তা অববাহিকা ও জলবায়ুর পরিবর্তন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল সংগঠন এ সভার আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে ওই সভা হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ সভাপতিত্ব করেন। আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরিফ জামিল, রিভারাইন পিপল কেন্দ্রীয় মহাসচিব শেখ রোকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নদীবিষয়ক গবেষক মাহমুদুল হাসান প্রমুখ।