মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা উন্নয়ন ও প্রশিক্ষণ মিলনায়তনের সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।