মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন ৭ আগস্ট। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে মতবিনিময় সভা করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।