মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রমুখ।