মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার মধুখালী উপজেলায় গতকাল শনিবার ফরিদপুর চিনিকলে আগামী মাড়াই মৌসুমে নিরবচ্ছিন্নভাবে আখ মাড়াই ও চিনি আহরণের হার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিল প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।