মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তা, স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্য ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. হুমায়ুন খালিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র মো. কশিরুল আলম ও ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, এসএমসির সভাপতি ইকরামুল হক ও শামীমুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।