মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ জেলার বিভিন্ন অপরাধ নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভ টিজিং, মাদকসহ সব ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। পুলিশের কোনো সদস্য অপরাধ বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।