প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় ‘নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অব ওমেন রাইটস প্রকল্পের উদ্যোগে এ সভা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান।