মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রতিবন্ধী অধিকার সুরক্ষা ও উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হাঁড়িভাঙ্গার নতুন জীবন রচি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে সদর উপজেলার রতিপুরের প্রগতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট আদালতের জিপি মো. নুরুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ফরমান আলী। বক্তব্য দেন প্রগতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বিদেশী চন্দ্র রায়, প্রতিবন্ধী অধিকার সংগঠক মো. মাহাফুজার রহমান, নর্থ বেঙ্গল প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায় প্রমুখ।