মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কেব্ল অপারেটরদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে এ মতবিনিময় হয়। এতে গাজীপুরের সব কেব্ল অপারেটর মালিক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কেব্ল অপারেটরদের রাষ্ট্রবিরোধী অনুষ্ঠান ও অশ্লীল কিছু প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশনা দেন। এ ছাড়া কেব্ল লাইনে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড প্রথমে রেখে বাংলাদেশের অন্যান্য চ্যানেল শুরুতে রাখার নির্দেশনা দেওয়া হয়। কেব্ল অপারেটরদের নিজস্ব চ্যানেল বন্ধ, কপিরাইট ও তথ্যপ্রযুক্তি আইন মেনে চলা এবং বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকারও নির্দেশনা দেওয়া হয়।