মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের ‘স্বাস্থ্যসেবা, সমস্যা, সম্ভাবনা ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির আয়োজনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে গতকাল বেলা ১১টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সচেতন নাগরিক কমিটির সভাপতি মোশফেকা রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন চিকিৎসক মফিজুল ইসলাম, সৈয়দ মামুনুর রহমান, সমর্পিতা ঘোষ ও অনিমেষ মজুমদার, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, নারীনেত্রী সামসাদ বেগম প্রমুখ।