মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার উন্নয়ন কার্যক্রম বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান (অতিরিক্ত সচিব)। এতে জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ।