মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট অঞ্চলের নতুন কর কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি। গতকাল সোমবার দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় সমিতির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে নতুন কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রধান অতিথির বক্তব্য দেন। সমিতির সভাপতি আবু মোহাম্মদ আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল ফজলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত কর কমিশনার মো. তোহিদুল ইসলাম, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সোলেমান হোসেন খান, আলী আকবর, স্বপন কুমার দাশ প্রমুখ বক্তব্য দেন।