মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার বন্ধ করা, মাদক ও গরু পাচার রোধে সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির কর্মকর্তারা। এ ছাড়া চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের এ কাজ থেকে ফিরে আসারও আহ্বান জানান তাঁরা। গতকাল মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রামের টি এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় লোকজনের সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা করে বিজিবি। ওই সভায় এ আহ্বান জানানো হয়। প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার জুলফিকার আলী, বিজিবির ১৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী।