প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রিদের সংগঠন সৈয়দপুর উপজেলা মোটরসাইকেল রিপিয়ারিং মালিক সমিতির মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার শহরের শহীদ ক্যাপ্টেন মির্ধা শামসুল হুদা সড়কে এ সভা হয়। সভায় সংগঠনের সভাপতি মো. মোকিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক পারভেজ নান্নু। সভায় বিভিন্ন এলাকার দুই শতাধিক গ্যারেজ মিস্ত্রি উপস্থিত ছিলেন।