মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা উদ্ভিদ সংগনিরোধ কার্যালয় সভাকক্ষে এ সভা হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু হায়দার মো. ফয়জুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো. আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।