মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ ও মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ সভা হয়। নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান মো. কাজল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসান, মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ।