মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সীমান্তবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক মতবিনিময় সভা করেছে। গত শনিবার বিকেলে ১৪ নম্বর বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শরীফপুর ইউনিয়নের আমতল বাজারে মদিনাতুল উলুম মাদ্রাসায় এ সভা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার। পরে চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।