প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। জনপ্রতিনিধিদের উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি মমতাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, পৌর মেয়র বেলাল হোসেন, তালোড়ার মেয়র আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশের অস্থিতিশীলতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।