মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী হাসান রাজীব প্রধানের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার ওই ইউনিয়নের দলীয় কার্যালয়ে এ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দারিদ্র্য উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী রাকিউল ইসলাম, বিএনপির নেতা আফজাল হোসেন, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমুখ। হাসান রাজীব প্রধান বলেন, জিয়ার কবর সরানো এবং পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের জন্য দলীয়ভাবে ক্ষতি হবে। জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধে যে ভূমিকা রেখেছেন, সেটা জাতির জানা রয়েছে। তাই তাঁর অবদান কেড়ে নেওয়া সম্ভব নয়।