প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে নতুন যোগদান করা জেলা প্রশাসক সায়লা ফারজানা গতকাল সোমবার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় বক্তারা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার মো. জাহেদুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদ, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।