প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজ্জাম্মেল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।