মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ ও মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ সভা হয়। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজীব আহমেদ এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী ও সমাজকর্মী আজিজুল হক।